• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বাসীর প্রতি বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলীর কৃতজ্ঞতা প্রকাশ  এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ দ্বিতীয় দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী,পূর্ণমিলনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন। এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ প্রথম দিন ও ইফতার বিতরণ উদ্বোধন।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

আগামী সরকার হবে তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার : কাজী ছাইয়েদুল আলম বাবুল

Reporter Name / ৮৭ Time View
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

আসাদুজ্জামান আকাশ, গাজীপুর :  আজ ৬ ডিসেম্বর-২০২৪। ১৯৯০ সালের এই দিনে গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার এরশাদের পতন হয়েছিলো। এ দিবস উপলক্ষে আজ গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে ‘জাগ্রত নব্বই’ নামক সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নব্বইয়ের গণআন্দোলনের গাজীপুরের সদস্য সচিব, ভিপি আশরাফ হোসেন টুলুর সভাপতিত্বে ও জসীম উদ্দিন বাট এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে আগামী সরকার হবে সব দলের প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার গঠিত হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফার সুফল জনগণের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য নেতৃবৃন্দকে অনুরোধ করেন। প্রায় দুই বছর অতিবাহিত হওয়া গাজীপুর মহানগরের দুইজনের কমিটির কার্যক্রম সম্পর্কে নেতৃবৃন্দের প্রশ্নবোধক বক্তব্যের জবাবে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, সব ত্যাগী নেতাদের মূল্যায়ন করেই আগামী রাজনীতি ও কমিটি হবে।
অনুষ্ঠানের প্রধান বক্তা, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব বলেন, বাংলাদেশের গণতন্ত্র মানেই বিএনপি এবং শহীদ জিয়াউর রহমান ও তার পরিবারের ত্যাগের ইতিহাস। আওয়ামী লীগের মাধ্যমে বারবার গণতন্ত্র হত্যা হয়েছে এবং বিএনপির নেতৃত্বে তা উদ্ধার হয়েছে। আর যেনো কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এজন্য দেশপ্রেমিক জনগণকে সজাগ থাকতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাগ্রত নব্বই, গাজীপুরের নেতা ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, সরাফত হোসেন, জাসাস গাজীপুর মহানগর এর আহ্বায়ক সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সেলিম, শ্রমিক নেতা বাবুল, ছাত্র নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.