• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়মিত প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনাকারী ইউনিট লিডারদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান” না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

ভোলার শিবপুরে নদী ভাঙ্গন রোধ ও শহর বাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name / ১১২ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

আশিকুর রহমান শান্ত, ভোলা : ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নকে সিসি ব্লক দিয়ে নদী ভাঙ্গন রোধ ও জেলা শহর বাঁধ রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (২০ জানুয়ারী) সকাল ১০ টায় শিবপুর ইউনিয়ন এর ভোলার খাল এলাকায় নদীর তীরে নদী ভাঙ্গন এলাকার প্রায় সহস্রাধিক এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম নুর হাওলাদার বলেন, ভোলা শহরের নিকটবর্তী শিবপুর ইউনিয়নে প্রতি বছর নদী ভাঙ্গনে হাজার হাজার ঘরবাড়ি, রাস্তাঘাট ধ্বংস হয়ে যাচ্ছে। নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি। ফলে দিন দিন কমছে ফসলি জমির পরিমাণ। ঘরবাড়ি ও বসতভিটা সর্বস্ব হারিয়ে প্রতিনিয়ত পথে নামতে বাধ্য হচ্ছে নদীতীরবর্তী বসবাস করা মানুষগুলো। এখানকার অধিকাংশ মানুষ বারবার নদী ভাঙ্গনে সহায়সম্বল হারিয়ে দিশেহারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শিবপুর ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি আবু জাফর বলেন, নদী ভাঙ্গনের ফলে এখানে বসবাসকারী সাধারণ মানুষগুলো বাড়ি ঘর সরিয়ে নিয়ে রাস্তার পাশে কোনো রকমে বসবাস করছে। শিবপুর গ্রামের অনেকের বাড়ি ঘর বিলীন হওয়ার পর খোলা আকাশের নীচে বসবাস করছে। আবার কেউ অন্য স্থানে বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের মাধ্যমে ভাঙ্গন রোধ করে এলাকার অসহায় মানুষের বসত ভিটা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, সরকারি স্কুলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার আহ্বান জানান।

মানববন্ধন বাস্তবায়নের অন্যতম সদস্য মো. আল আমিন বলেন, নদী ভাঙ্গনের ফলে গ্রামবাসীরা মারাত্মক বিপর্যয়ের মধ্যে দিয়ে জীবন যাপন করছে। শতশত পরিবারের বসত ভিটে বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ এলাকার মানুষ দুশ্চিন্তা ও হতাশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। এই নদী এলাকায় মানুষ অধিকাংশই দিন মুজুর, কৃষক ও খেটে খাওয়া মানুষ। আমাদের একটাই দাবি এখানে সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করে নদী ভাঙ্গন রোধ করতে হবে।

স্থানীয় বাসিন্দা জাহানারা বেগম বলেন, নদীর তীব্র স্রোতের কারণে ভেঙ্গে গেছে আমার বসত ভিটা। এখন ত্রিপল দিয়ে তাবু বানিয়ে খোলা আকাশে নিচে বসবাস করছি। অনেক কষ্টে দিন কাটাতে হয় ,আমার মতো যেন আর কারও বসত ভিটা বিলীন না হয়।

আবদুস সোবহান, মো. সেলিম, মো. ইব্রাহিম, মো. যুবরাজসহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, নদী ভাঙ্গনের কারণে ভয়ে রাতে ঘুমাতে পাড়ি না, প্রতিনিয়ত ভাঙ্গনের আতংকে দিন কাটাতে হয়। গত কয়েক বছর যাবৎ বর্ষাকাল এলেই আতংকে কাটে আমাদের দিন রাত।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শিবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাদিস, মো. কামাল মেম্বার, আব্দুল হক রাঢ়ী, যুবদল নেতা আবু জাফর পন্ডিত, মো. ফিরোজ পন্ডিত, মো. জিন্নাহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.