• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়মিত প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনাকারী ইউনিট লিডারদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান” না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

স্বৈরাচারি সরকারের শাজাহানগংরা শ্রমিক সংগঠনগুলো ধ্বংস করে দিয়ে গেছে

Reporter Name / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

আলমগীর মানিক, রাঙামাটি : বিগত আওয়ামী ফ্যাসিবাদের সময় শাজাহান খান নামক চাঁদাবাজ সন্ত্রাসীরা পরিবহণ সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। সাধারণ পরিবহণ শ্রমিকদের ভাগ্যোন্নয়নে কোনো উদ্যোগ না নিয়ে প্রতিনিয়তই ব্যাপক চাঁদাবাজি আর দখল বানিজ্য করে শ্রমিক সংগঠনগুলোকে চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। তাইতো বর্তমানে শ্রমিকদের পরিবারগুলো অর্ধাহারে অনাহারে দিনানিপাত করছে মন্তব্য করে রাঙামাটির ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেছেন, খেটে খাওয়া শ্রমিকদের অধিকার আদায়ে বর্তমানে সকল সেক্টরের শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারি ৬জন শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

রাঙামাটি ট্রাক টার্মিণালে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি এটিএম হাসমত উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি ওয়াজুল্লাহ, রাঙামাটি পার্বত্য জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা আবুল হাশেম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আকাশ, মিনি ট্রাক সমিতির সভাপতি নুরুজ্জামান, নগর শ্রমিকদলের সভাপতি ইদ্রিস হাওলাদার, ট্রাক চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাছান, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর আবু ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আলোচনায় রাঙামাটির শ্রমিক নেতৃবৃন্দ বলেন, আনারসের রাজধানীখ্যাত রাঙামাটির নানিয়ারচর উপজেলা জেলার বাইরে থেকে ট্রাক না এনে রাঙামাটির ট্রাকগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে আনারস কাঠাল পরিবহণের দাবি তুললে বিষয়টি নিয়ে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও মিনি ট্রাক সমিতির নেতা নুরুজ্জামান বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস প্রদান করেন। এছাড়াও ট্রাক, মিনি ট্রাক ও পিকআপ সমিতির চালক শ্রমিকদের কল্যাণে ও অধিকার আদায়ে একাধিক সংগঠন না করে একই সংগঠনের আওতায় আনার দাবিও তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে সংগঠনের মৃত্যুবরণকারি সদস্য মো. আব্দুল মোতালেব, শফিউল আলম, মো. মান্নান, বাবু রাজুকর বিশ্ব, মো. জামাল ও মো. সেলিম এর পরিবারের সদস্যদের নিকট সংগঠনের পক্ষ থেকে এককালীন মৃত্যু ফান্ডের ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.