• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়মিত প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনাকারী ইউনিট লিডারদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান” না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চলছে : মোমিন মেহেদী

Reporter Name / ৯১ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি, ঢাকা : রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, হারুনসহ শতাধিক দুর্নীতিবাজকে গ্রেফতার ও আইনের যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নতুনধারা বাংলাদেশ (এনডিবি)’র চেয়ারম্যান মোমিন মেহেদী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্মম হলেও সত্য যে একাত্তরের মত জাতিকে মেধাশূন্য করার দেশী-বিদেশী ষড়যন্ত্র যেমন চলছে, তেমনই অর্থনৈতিকভাবে বাংলাদেশ যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই লক্ষ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, খুন, গুম, মব, ধর্ষণসহ সকল অপরাধকে পৃষ্টপোষকতা দিচ্ছে ছাত্রদের একটি অংশ, প্রশাসনের একটি অংশ এবং সরকারের একটি অংশ। সেই সাথে তারা পুলিশের সাবেক দুর্নীতিবাজ কর্তা হারুনসহ শতশত অপরাধীকে আশ্রয়-প্রশয় দিয়ে পালিয়ে থাকার সুযোগ করে দিচ্ছে। আমরা অনতিবিলম্বে ‘বাংলাদেশ বাঁচাও’ আন্দোলন নিয়ে রাজপথে নামবো যাতে করে আমেরিকা-পাকিস্তান বা ভারত নয়, সকল দেশের মোড়লীপনার হাত থেকে বাংলাদেশ ও এই দেশের মানুষ নিজেদেরকে রক্ষা করতে পারে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার আল্লামা আবদুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য মনসুর গাজী প্রমুখ।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতিকে শক্তিশালীর করার লক্ষ্যে আইন-শৃঙ্খলার অবনতিরোধে পদক্ষেপ নিন; প্রয়োজনে সারাদেশে সেনা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিন। বাংলাদেশে শিক্ষার্থীরা আন্দোলন করে ফ্যাসিস্টকে বিদায় করলেও এখন নতুন করে আলোচনার মধ্য দিয়ে সমাধানের পথে না হেঁটে নব্য ফ্যাসিস্টদের জন্ম নিজেরাই দিচ্ছে মব, দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে। নতুন দল গঠন না করে দেশ ও দেশের মানুষকে শান্তির পথে এগিয়ে নেয়ার মত মহৎ কাজ রেখে কেন ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠলেন? এই প্রশ্ন নিয়ে আমজনতা ঐক্যবদ্ধ হচ্ছে। তারা কাউকে ক্ষমা করবে না, শেখ হাসিনার মত তারাও পালাতে বাধ্য হবে যদি দেশের মানুষের কথা না ভেবে কেবল লোভের রাস্তায় ক্ষমতায় আসতে চায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.