• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

বৈষম্যমুক্ত হওয়ার পরিবর্তে বৈষম্যযুক্ত হচ্ছে : মোমিন মেহেদী

Reporter Name / ৮৩ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধি, ঢাকা : ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারিশে সমন্বয়কদের চাকুরি প্রদানের তীব্র সমালোচনা করে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, গত আট মাসে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে সমর্থনের ফল স্বরূপ বাংলাদেশ বৈষম্যমুক্ত হওয়ার পরিবর্তে বৈষম্যযুক্ত হচ্ছে। ছাত্রদের এমন নির্মম প্রতারণা আর দেখতে না চাইলে সারাদেশে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

১৯ মার্চ নতুনধারা বাংলাদেশ এনডিবির ইফতার বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি উপরোক্ত কথা বলেন।  এসময় আরো বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য মনোয়ায়া বেগম প্রমুখ। এসময় নেতৃবৃন্দ দুর্নীতি-টাকা পাচার ও আইন শৃঙ্খলার অবনতিরোধে অর্ন্তবর্তী সরকারের কঠোর পদক্ষেপ দাবি করেন।

মোমিন মেহেদী এসময় আরো বলেন. আইন উপদেষ্টা আমাদের শিক্ষক ছিলেন, ভাবতেই লজ্জা লাগে। আইন-শৃঙ্খলার অবনতিরোধে তিনি সম্পূর্ণ ব্যর্থ হওয়ার কারণ হিসেবে রয়েছে তাঁর অদক্ষতা-স্বজনপ্রিয়তা এবং অর্থলিপ্সুতা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি- তিনি সরকারে এবং নতুন দলে উভয় পক্ষেই কাজ করছেন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন না করে। এসময় তিনি অন্যান্য উপদেষ্টাদের মধ্যে বাণিজ্য উপদেষ্টার কঠোর সমালোচনা করে বলেন, আগে আকিজ গ্রুপ আওয়ামী লীগের ছিলো, আর এখন তাঁর আকিজ বশির গ্রুপ সরকার ও শিক্ষার্থীদের পক্ষে কাজ করছে। পার্থক্য শুধু আফিলের পরিবর্তে তিনি এসেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.