• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বাসীর প্রতি বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলীর কৃতজ্ঞতা প্রকাশ  এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ দ্বিতীয় দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ গাজী’র ইন্তেকাল

Reporter Name / ১৩৪ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী, গাজীপুর : গাজীপুর মহানগরের টঙ্গীর বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুল লতিফ গাজী রবিবার ভোররাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ছিলেন এলাকার অতি প্রিয়মুখ, মানবিক গুণাবলিতে সমৃদ্ধ একজন দানশীল ব্যক্তি। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি অসংখ্য মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন।

মরহুম আলহাজ্ব আব্দুল লতিফ গাজী জীবদ্দশায় টঙ্গীর উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রবিবার বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে গাজী বাড়ি জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অসংখ্য নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরবর্তীতে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, মরহুম আলহাজ্ব আব্দুল লতিফ গাজী টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের পিতা।

তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.