• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বাসীর প্রতি বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলীর কৃতজ্ঞতা প্রকাশ  এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ দ্বিতীয় দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

১৯০ কোটি টাকা আত্মসাত, ৭ ব্যাংক কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name / ১৩২ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ : নিয়ম না মেনে ঋণ বিতরণ করে সুদে-আসলে প্রায় ১৯০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাত কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঋণগ্রহীতা ও জামানত প্রদানকারী হিসেবে নুরজাহান গ্রুপের তিন কর্ণধারসহ চারজনকে মামলায় আসামি করা হয়েছে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন। দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অগ্রণী ব্যাংকের যেসব কর্মকর্তাকে আসামি করা হয়েছে, তারা হলেন নগরীর আছাদগঞ্জ শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার মোস্তাক আহমেদ, চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. আবুল হোসেন তালুকদার, প্রধান কার্যালয়ের সাবেক মহাব্যবস্থাপক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, সিলেট সার্কেলের সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ শামস উল ইসলাম, সাবেক উপ-মহাব্যবস্থাপক তাজরীনা ফেরদৌসি, প্রধান শাখার সাবেক মহাব্যবস্থাপক মো. মোফাজ্জল হোসেন এবং অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আব্দুল হামিদ।

আরও যারা আসামি হয়েছেন, তারা হলেন চট্টগ্রাম নগরীর আছাদগঞ্জের ট্রেডিং প্রতিষ্ঠান মেসার্স মিজান ট্রেডিংয়ের মালিক মো. মিজানুর রহমান এবং নুরজাহান গ্রুপের প্রতিষ্ঠান মেসার্স জাসমীর ভেজিটেবল অয়েল লিমিটেডের পরিচালক জহির আহমেদ, টিপু সুলতান ও ফরহাদ মনোয়ার।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ব্যাংকের পরীক্ষিত গ্রাহক না হওয়া সত্ত্বেও মিজানুর রহমানকে ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তার সুপারিশে প্রথম ঋণের আবেদন মঞ্জুর করা হয়। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেন সংক্রান্ত নীতিমালা অনুসরণ করা হয়নি। সহজে নগদায়নযোগ্য তরল সম্পদ কিংবা শহরে ঋণের বিপরীতে দ্বিগুণ মূল্যের সম্পত্তি জামানত হিসেবে রাখার নিয়মও উপেক্ষা করে পরস্পর যোগসাজশে আত্মসাতের উদ্দেশ্যে ঋণ দেয়া হয় যা আর ব্যাংকে ফেরত আসেনি।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১০ সালে মেসার্স মিজান ট্রেডার্সের মালিক মিজানুর রহমান অগ্রণী ব্যাংকের আছাদগঞ্জ শাখায় ছোলা ও গম আমদানির জন্য দুটি পৃথক ঋণপত্র খোলেন। এ ঋণপত্রের বিপরীতে তাকে ১৭টি শর্তসাপেক্ষে ১২৬ কোটি ১১ লাখ ৫২ হাজার টাকা ঋণ প্রদানের অনুমোদন দেয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। ২০১১ সালে দুটি ঋণপত্রের বিপরীতে তাকে ১২০ দিনের মধ্যে ফেরতযোগ্য মোট ৫১ কোটি টাকা ঋণ দেয়া হয়।

কিন্তু ঋণ পরিশোধ না করায় ২০১২ সালের ৩১ মার্চ সেটি পুনঃতপশীল করা হয়। ঋণের আবেদনে মিজানুর রহমানের জামিনদার ছিলেন নুরজাহান গ্রুপের তিন কর্ণধার। পরবর্তীতে ঋণ পরিশোধ না করায় জামিনদার প্রতিষ্ঠান মেসার্স জাসমীর ভেজিটেবল অয়েল লিমিটেডের পরিচালক জহির আহমেদকে ঋণ হিসেব পরিচালনার জন্য মনোনীত করা হয়। কিন্তু সেই ৫১ কোটি টাকার ঋণ যা সুদে-আসলে গিয়ে দাঁড়ায় ১৮৯ কোটি ৮০ লাখ টাকা, তা আর পরিশোধ করা হয়নি।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.