মো: নবী হোসেন, নারায়ণগঞ্জ: বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় নারায়য়নগঞ্জ জেলার রোভারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে, নারায়ণগঞ্জ জেলা রোভারের জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৬।
আজ ১৩ জানুয়ারি ২০২৬, রোজ: মঙ্গলবার, সময়: সকাল ১০ ঘটিকায়, সরকারি তোলারাম কলেজ, রোভার ডেনে অনুষ্ঠিত হয় এই প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর শহীদুল ইসলাম – অধ্যক্ষ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ ওসহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা রোভার ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কাউটার এইচ এম ফারুকুল ইসলাম, ঢাকা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি ও আঞ্চলিক নির্বাহী কমিটি সদস্য, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এবং সাবেক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা রোভার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কাউটার মো. আনারুল ইসলাম, সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা রোভার। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, স্কাউটার সবেনুর ললনা, সহকারী কমিশনার (গার্ল-ইন-স্কাউট), নারায়ণগঞ্জ জেলা রোভার। স্কাউটার একেএম জানে আলম দীপু, জেলা রোভার লিডার প্রতিনিধি , নারায়ণগঞ্জ জেলা রোভার। স্কাউটার মো. জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ, নারায়ণগঞ্জ জেলা রোভার। উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা রোভারের আওতাধীন বিভিন্ন ইউনিটের রোভার লিডার এবং সিনিয়র রোভার মেট বৃন্দ উপস্থিত ছিলেন।