• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বাসীর প্রতি বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলীর কৃতজ্ঞতা প্রকাশ 
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

গণভোট বনবিরোধী হিসেবে বিবেচিত হবে : মোমিন মেহেদী

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

ঢাকা, ২৪ জানুয়ারী, ২০২৬ : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিন্দিত যেমন হবে ইউনূস সরকার, ঠিক তেমনি এই গণভোট গণবিরোধী হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক নাগরিকরা এই নির্বাচনকে এড়িয়ে যাবে বলেই আমি মনে করি-নতুনধারা মনে করে।

২৪ জানুয়ারি সকালে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘পক্ষপাত তুষ্ট সরকারের গণভোট প্রচারণা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, এযাবৎ ৩টি গণভোট বাংলাদেশ দেখেছে, প্রতিটি গণভোটই ছিলো একটি প্রশ্নের উপর, একটি বিষয়ের উপর ভিত্তি করে। আর এবারের গণভোট ৪টি স্ববিরোধী বিষয়কে সামনে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা কোনোভাবেই একসাথে মেনে নেয়া একজন সচেতন নাগরিকের পক্ষে সম্ভব নয়। আর সেই দৃষ্টিকোণ থেকে এবারের গণভোট শুধু গণবিরোধীই হবে না; এক রকমের চাপপ্রয়োগের ভোট হিসেবেও সমালোচিত হবে।

এসময় মোমিন মেহেদী নতুনধারা বাংলাদেশ এনডিবিকে নিবন্ধন থেকে বঞ্চিত করে ভূঁইফোর অনশন দলবাজ, দঙ্গলবাজদের রাজনৈতিক প্লাটফর্মকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়ারও তীব্র নিন্দা জানান।

এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, জুমা রাণী ঝুমুর প্রমুখ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ এসময় আরো বলেন, নিবন্ধন থেকে বঞ্চিত করায় এবারের নির্বাচনে নতুনধারা অংশ নিতে না পারলেও নিবন্ধিত অনেক রাজনৈতিক দলের নেতা নিজেদের দল থেকে পদত্যাগ করে অন্য দলে যোগ দিয়ে সেই দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়ার মত নীতি বর্হিভূত কাজ করছেন। কেউ কেউ নিজের রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়ে অন্য দলের প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়ার সকল সম্ভাবনার দুয়ার বন্ধ করে দিয়েছে। তার উপর আবার আমেরিকার বন্ধু জামায়াত-শিবির রাজনৈতিকভাবে বিভিন্ন প্রপাগাণ্ডা ছড়াচ্ছে-হুমকি দিচ্ছে-জান্নাতের টিকিট বিক্রি করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.