• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে রমজান মাস উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রয় গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ফ্রান্স প্রবাসী বিএনপির নেতা বিলাতুর রাজা ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি ভোলার ৪টি আসনে চরমোনাই পীরের দলসহ জামানত হারাচ্ছেন ২১ প্রার্থী রাঙ্গামাটিতে যৌথ অভিযানে মাদকসহ ৮ কারবারি আটক জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রাঙামাটিতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছেন নওগাঁ-৬ আসনের ভোটাররা রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ, দীর্ঘ লাইনে ভোটারদের ব্যাপক উপস্থিতি
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

আত্রাইয়ে রমজান মাস উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রয়

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

এমরান মাহমুদ প্রত্যয়, নওগাঁ সংবাদদাতা : পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার দুপুরে আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ এলাকায় মেসার্স মারুফ ট্রেডার্স এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমে উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাদৎ হোসেন রকেট, বিএনপি নেতা মো. হামিদুল ইসলাম, শেখ মো. জুয়েল, সাগর, মামুন, মিঠুন, নাঈম প্রমূখ।

মেসার্স মারুফ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. ফরিদুল ইসলাম জানান, রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামী ১২ মার্চ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভর্তুকিমূল্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে।

ট্রাকে বিক্রিত পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম খেজুর ও ২ কেজি ডাল।

নির্ধারিত এই প্যাকেজর মূল্য রাখা হয়েছে ৫৯০ টাকা। শতশত ক্রেতাগণ সারিবদ্ধ হয়ে টিসিবি এর পণ্য গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category

Recent Comments

No comments to show.