• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়মিত প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনাকারী ইউনিট লিডারদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান” না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ২য় বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প-২০২৪

Reporter Name / ১০০ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

মো. নবী হোসেন, নারায়ণগঞ্জ : বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের আওতাধীন আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ২য় বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প-২০২৪ অনির্বান ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, জাঙ্গীর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

২ দিন ব্যাপী এই ক্যাম্পে রোভার সহচরদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণ করানো হয়। স্কাউটিং এর মূলমন্ত্র সেবা ও মূলনীতি সামনে রেখে একজন কিশোরকে আদর্শ মানুষ ও সুনাগরিক হিসেবে তৈরি করাই স্কাউটিং এর কাজ। আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ২য় বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা প্রদান ক্যাম্পে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ সংগঠক, বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের কমিশনার শরীফ মোহাম্মদ আরিফ মিহির, সভাপতি আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ।

উক্ত ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের সম্পাদক, ঢাকা বিভাগীয় রোভার লিডার প্রতিনিধি এইচ এম ফারুকুল ইসলাম, গ্রুপ সম্পাদক আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ। বাংলাদেশ স্কাউট নরসিংদী জেলা রোভারের সম্পাদক মো. জহিরুল আলম, এএলটি বাংলাদেশ স্কাউটস ও উপদেষ্টা আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ। বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের জেলা রোভার লিডার সবেনূর ললনা, রোভার স্কাউট লিডার কাজী ফজলুল হক উইমেন্স কলেজ। জুনায়েদ আনজুম হৃদয়, রোভার স্কাউট লিডার পূর্বচল মুক্ত স্কাউট গ্রুপ।অনির্বান ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. সোহেল রানা।

আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ ও রোভার স্কাউট লিডার মো. নবী হোসেন রোভারদের দীক্ষা প্রদান করেন, দীক্ষা ক্যাম্পের স্পন্সর ছিলেন আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ইফতেখার ভূইয়া রিদ্বীন।

২য় বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প শেষে সকল রোভার স্কাউটদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.