• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

জয়দেবপুর রেলস্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন

Reporter Name / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জয়দেবপুর রেলস্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন

গাজীপুর, ৫ আগস্ট ২০২৫ : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে স্থাপন করা হয়েছে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’।

জুলাই অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধকে স্মরণে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক নাফিসা আরেফীন যাত্রীদের জন্য কর্নারটি উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, মুগ্ধ কর্নারটি গাজীপুরের সাধারণ মানুষের সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে মুগ্ধের স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, পুলিশ সুপার যাবের সাদেক প্রমুখ।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে ৬৯টি আইডিয়ার মধ্যে এ আইডিয়াটি চূড়ান্ত হলে গাজীপুর জেলা পরিষদ ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে এটি নির্মাণ করেছে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।

একই দিন সকালে জেলার বিভিন্ন স্থানে জুলাই শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা। এছাড়াও বঙ্গ তাজ অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও যোদ্ধাহতদের সম্মিলন এবং বিভিন্ন ধর্মীয় উপসালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই উত্তরার আজমপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনলাসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তেও মীর মুগ্ধ বিস্কুট ও পানি বিতরণ করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.