• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী অধিকার আদায়ের বজ্রকণ্ঠ কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। হাজীদের সেবায় দিনরাত নিয়োজিত বাংলাদেশ স্কাউটসের রোভার সদস্য বৃন্দ। জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হলেন রূপগঞ্জের ইয়াসিন আরাফাত। ভোলার ভেদুরিয়ায় নদী ভাঙন রোধে জুমার নামাজ শেষে বিক্ষোভ সব ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী বাউফলের পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ বদলি; জনপ্রতিনিধিদের আনন্দ উল্লাস
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হলেন রূপগঞ্জের ইয়াসিন আরাফাত।

Reporter Name / ৪২ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ইফতেখার ভূইয়া রিদ্বীন: রূপগঞ্জ, নারায়ণগঞ্জ: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আংশিক কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের কৃতি সন্তান ইয়াসিন আরাফাত। বিষয়টি এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত ঘোষণা প্রকাশ করা হয়। ঘোষণায় জানানো হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন-এর অনুমোদনক্রমে জাতীয় যুবশক্তির আংশিক কেন্দ্রীয় কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী ফরহাদ সোহেল। পাশাপাশি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিফাত রশিদ। আর সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রূপগঞ্জের ইয়াসিন আরাফাত।

রাজনৈতিক সচেতন মহল মনে করছেন, তরুণ নেতৃত্বের এই কমিটি আগামী দিনে জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। বিশেষ করে ইয়াসিন আরাফাতের এই দায়িত্বপ্রাপ্তি রূপগঞ্জের তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। নতুন দায়িত্ব পাওয়ার পর ইয়াসিন আরাফাত বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা ধরে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। যুবসমাজকে সংগঠিত করে দেশের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category