• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলের পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ বদলি; জনপ্রতিনিধিদের আনন্দ উল্লাস আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

বাউফলের পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ বদলি; জনপ্রতিনিধিদের আনন্দ উল্লাস

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সফিকুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদকে কুষ্টিয়ার কুমারখালীতে বদলি করা হয়েছে। গত ১২ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

এদিকে বিতর্কিত এই কর্মকর্তার বদলির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। অনেক জায়গায় আনন্দ খবরও পাওয়া গেছে।

মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার উপ-সচিব সামজিদা ইয়াসমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশাসনিক কারণে মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদসহ মোট চারজন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দেশের বিভিন্ন উপজেলায় বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাউফলে কর্মরত থাকাকালীন এই কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম, দুর্নীতি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ছিল দীর্ঘদিনের। তার স্বেচ্ছাচারিতার কারণে অনেক সরকারি প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়েছিল বলে অভিযোগ তোলেন সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ এর কাছে কোনো ফাইলের কাজে গেলে তিনি মাসের পর মাস ঘুরিয়ে হয়রানি করতেন। কমিশন বাণিজ্য ছাড়া তিনি কোনো প্রকল্পের কাজ ছাড় করতেন না। তার এই বদলির আদেশে বাউফলের প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজে গতি ফিরবে বলে তারা আশা প্রকাশ করেন।

বদলির খবর এলাকায় পৌঁছালে গত মঙ্গলবার বিকেলে অনেক জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা একে অপরকে আনন্দ উদযাপন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বদলিকে কেন্দ্র করে সাধারণ মানুষকে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে।

উল্লেখ্য, একই আদেশে বাউফল ছাড়াও গাইবান্ধার গোবিন্দগঞ্জ, নড়াইলের লোহাগড়া এবং নওগাঁর পত্নীতলা উপজেলাুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদেরও জনস্বার্থে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category