• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী অধিকার আদায়ের বজ্রকণ্ঠ কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। হাজীদের সেবায় দিনরাত নিয়োজিত বাংলাদেশ স্কাউটসের রোভার সদস্য বৃন্দ। জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হলেন রূপগঞ্জের ইয়াসিন আরাফাত। ভোলার ভেদুরিয়ায় নদী ভাঙন রোধে জুমার নামাজ শেষে বিক্ষোভ সব ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী বাউফলের পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ বদলি; জনপ্রতিনিধিদের আনন্দ উল্লাস
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সংসদ ভবন, ২৬ এপ্রিল, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে তিনি জাতীয় সংসদকে অবহিত করেছেন।

আজ রোববার জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে ‘তেল সংকট’ ও ‘রেশনিং’ এর বিষয়টি সংসদে উত্থাপিত হলে প্রধানমন্ত্রী ফ্লোর নেন।

তিনি বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড, তাদের ওপর থেকে যে এমবার্গো (নিষেধাজ্ঞা) ছিল, তা সরিয়ে নেয়া হয়েছে। দুই দিন আগেই এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং বিষয়টি ক্লিয়ার করে দেয়া হয়েছে। আশা করি এই সমস্যা আর হবে না।

এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে, যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category