• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মীকে আটক করে পুলিশে দিলো স্থানীয় জনতা

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়িতে গোপন মিটিংয়ে নাশকতার পরিকল্পনার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
সোমবার (০৪ আগস্ট) দিবাগত রাতে মুসলিম ব্লক এলাকায় এই ঘটনা ঘটে। এসময় আরো বেশ কয়েকজন দৌড়ে পালিয়ে যায় বলে জানা যায়।
সন্ধ্যার পর গোপন এক বৈঠকের প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও তাদের মোবাইল ফোনে কথোপকথনের ভিত্তিতে জানা যায়, আগামীকাল ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে অনুপ্রবেশ করে নাশকতা চালানোর পরিকল্পনা ছিল তাদের।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি ছাত্রলীগের গ্রুপ গোপনে দীর্ঘদিন ধরে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াট্সএ্যাপ প্ল্যাটফর্মে সংগঠিত হয়ে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছিল। শুরুতে এই গ্রুপের নাম ছিল ‘মুসলিম ব্লক ছাত্রলীগ’ পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘ইনশাআল্লাহ’ রাখা হয়।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, গত বছর ৫ই আগষ্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলে আটককৃত ব্যক্তিরাই মুসলিম ব্লক এলাকায় আওয়ামী লীগের বাড়িতে বাড়িতে গিয়ে অগ্নিসংযোগ চালায়।
আটককৃতরা হলেন ১। মো. বাদল, পিতা মো. আলী আহমেদ, ২। মো. ওমর ফারুক, পিতা মো. মাসুদ, ৩। মো. সাকিব, পিতা মো. মনির হোসেন, ৪। মো. সাদ্দাম হোসেন,  পিতা মো. দেলোয়ার হোসেন।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, আটককৃত চারজন নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয়কর্মী। তারা মেসেঞ্জার গ্রুপ খুলে নাশকতার পরিকল্পনা করছিলো। তাদের জিজ্ঞাসাবাদে ও মোবাইল ফোনের কথোপকথন এর মাধ্যমে সত্যতা পাওয়া গেছে। তাদের চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল সকালে তাদেরকে আদালতে  প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন ওসি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.