• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের উদ্যোগে ১৬৯ তম বিপি দিবস, স্কাউটস ওন অনুষ্ঠান ও ইফতার মাহফিল হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বাসীর প্রতি বিএনপির নেতা স্পেন প্রবাসী শুক্কুর আলীর কৃতজ্ঞতা প্রকাশ 
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক হলেন মো. জিন্নুর আহমদ চৌধুরী

Reporter Name / ১৫২ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

কামাল খান. উত্তরা, ঢাকা : জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিন্নুর আহমদ চৌধুরী।

তিনি অবকাঠামো উন্নয়ন খাতে বেশ কিছু বরাদ্দ নিয়ে এসেছেন এবং কিছু প্রকল্প বাস্তবায়িত হয়েছে ।

এছাড়া শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা, পাঠদান কার্যক্রমে নিষ্ঠা, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ জিন্নুর আহমদ চৌধুরীকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জিন্নুর আহমদ চৌধুরীর নেতৃত্বে বিদ্যালয়টি ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোনালী ভোরের প্রতিবেদক কামাল খানের সাথে জিন্নুর আহমদ চৌধুরীর যোগাযোগকালে বলেন,  তিনি সারা জীবন মানুষের উপকার করতে চান।

তিনি আরো বলেন, হাজার হাজার ছাত্র গড়ার কারিগর হতে চান তিনি এবং মরার আগ পর্যন্ত এভাবেই বেঁচে থাকতে চান মানুষের হৃদয়ের মধ্যে।

জিন্নুর আহমদ চৌধুরী বলেন, আমার এরকম স্বপ্ন ছিল আমি একদিন প্রধান শিক্ষক হব, আগামী দিনে নতুন কিছু চমক দেখাব।

উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে গঠিত বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে শ্রেষ্ঠদের এই তালিকা চূড়ান্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.