মো. নবী হোসেন, নারায়ণগঞ্জ : ২০২৫ শিক্ষা বর্ষের শ্রেণি কার্যক্রম সম্পন্ন করে শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করার জন্য হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় ক্লাস পার্টি।
দিনব্যাপী প্রোগ্রামের উদ্বোধন করেন হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের চৌকস প্রধান শিক্ষক, শিক্ষানুরাগী, সদাহাস্যজ্বল ব্যক্তিত্ব স্কাউটার এ এস এম সায়েম।
এসময় আরো উপস্থিত ছিলেন হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ক্লাস পার্টি। অনুষ্ঠানের উদ্বোধনের সময় প্রধান শিক্ষক এএসএম সায়েম বলেন, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকল বন্ধু, ক্লাস মেট যাদের সাথে রাগ অভিমান রয়েছে সব দূর করে দিতে হবে কেক খাওয়ানোর মাধ্যমে।
তিনি আরো বলেন, একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হতে হবে। মিলে মিশে থেকে নিজেকে শিক্ষিত ও প্রতিষ্ঠিত করতে হবে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের হাতে তৈরি হবে আগামীর বাংলাদেশ কাজেই নিজেকে এখন থেকে দক্ষ হিসেবে তৈরি করতে হবে। সৎ ও নিষ্ঠার সাথে প্রতিটা কাজ সম্পন্নকরণে মাধ্যমে ইহকাল ও পরকালের কল্যাণের জন্য এগিয়ে যেতে হবে।