• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । নিয়মিত প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনাকারী ইউনিট লিডারদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান” না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

বাগেরহাট কারাগারে বিধি ভেঙ্গে এক বন্দির ঢাক ঢোল পিটিয়ে অনুষ্ঠান

বাগেরহাট প্রতিনিধি: / ২৪২ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

বাগেরহাট কারাগারে স্ত্রী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে ঢাক ঢোল পিটিয়ে পিতৃ বিয়োগের যঞ্জানুষ্ঠান করতে সুযোগ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ। কারা বিধি ভেঙ্গে রবিবার সকাল থেকে প্রায় দুই ঘন্টা ব্যাপী এই যঞ্জানুষ্ঠান নিয়ে কারাগারে থাকা বন্দিদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি একদিন পর গনমাধ্যম কর্মীরা জানতে পেরে কারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি স্বীকার করে চেপে যেতে গনমাধ্যম কর্মীদের অনুরোধ করেন।

কারাগারের মেডিকেল রাইটার নিখিলের পিতা বিয়োগে সকল ওয়ার্ড থেকে হিন্দু বন্দিদের নিয়ে ঢোল ও তবলা বাজিয়ে এমন অনুষ্ঠান করা হয় বলে কারাগারে থাকা বন্দিরা জানান। এমনকি এই অনুষ্ঠানে বন্দিদের তিলক পড়ানোর ঘটনা ঘটেছে। কারাগারের মেডিকেল ওয়ার্ডের সামনে এমন বিরল ঘটনায় এলাকাবাসী, কারারক্ষী ও বন্দিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কারাগারে থাকা বন্দিদের মধ্যে একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে জানায়, বাগেরহাটের মোল্লাহাটে স্ত্রী হত্যা মামলায় নিখিল যাবজ্জীবন দন্ডাদেশ প্রাপ্ত হন। সেই থেকে নিখিল কারাগারে প্রায় ২০ বছর সাজা ভোগ করছে। চলতি মাসের প্রথম দিকে নিখিলের পিতা পরলোকগমন করেন। এই খবরে নিখিলকে সান্তনা দিতে কারাগারের বন্দিরা ছুটে যান। এক পর্যায়ে দিন-ক্ষন ঠিক করে রবিবার সকালে ঢোল, তবলা নিয়ে রীতিমত হিন্দুয়ানী অনুষ্ঠান করে নিখিল তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়ার যোগ্য করেন। এই দিন কারাগারের ওই মেডিকেল ওয়ার্ডের সামনে আনিছ, মিঠু ও লিটন নামের কারারক্ষীরা দায়িত্ব পালন করেন।

এ ব্যাপারে কারাগারের ভিতর ঢোল, তবলা নিয়ে বিধি লঙ্ঘন করে এ ধরনের অনুষ্ঠানের কোন সুযোগ আছে কি না কারাগারের সুপার শংকর কুমার মজুমদারের নিকট জানতে চাওয়া হয়। তিনি সাংবাদিকদের কাছে বিষয়টির সত্যতা স্বীকার করে স্বাক্ষাতকার দিতে চাননি। তবে এক বন্দি তার পিতা বিয়োগে সামান্য একটু অনুষ্ঠান করেছে তাই তে আমাদের সকলের বিষয়টি এড়িয়ে যাওয়ার অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.