• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির। গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া ভোলায় জ্বালানি সংকটের কারণে বন্ধ হওয়ার পথে দুটি প্রতিষ্ঠান
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

কামাল খান, নিজস্ব প্রতিনিধি : আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, বাঙালির সার্বজনীন লোকজ উৎসব। এ দিনটি আমাদের জাতিসত্তা, ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। নতুন বছরের আগমনে পুরোনো জীর্ণতা, গ্লানি ও ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন উদ্যম, আশা ও সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় এই উৎসব।

এরই ধারাবাহিকতায় আজ (১৪ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে “পহেলা বৈশাখ-১৪৩৩ বঙ্গাব্দ” বরণ উৎসব উদযাপন করা হয়।

সকাল ৯:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম), পুনাক সভানেত্রী সিদরাতুল মুনতাহাকে সঙ্গে নিয়ে এসএমপি পুলিশ লাইন্সে আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টলসমূহ পরিদর্শন করেন।

পরবর্তীতে তিনি পুলিশ লাইন্স মাঠে শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

কিছু সময় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে তিনি আমন্ত্রিত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ঐতিহ্যবাহী বাঙালি খাবার গ্রহণ করেন।

পুলিশ কমিশনার উপস্থিত সকলকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা জানান। সাংস্কৃতিক অনুষ্ঠানে পুনাক শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় বৈশাখী গান, লোকজ সঙ্গীত, ছড়াগান, দেশাত্মবোধক ও আধুনিক গানসহ বিভিন্ন ধরণের নৃত্য পরিবেশিত হয় যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং উৎসবের আমেজকে আরও বর্ণিল করে তোলে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মু. মাসুদ রানা, (পিপিএম-সেবা); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেনসহ এসএমপি পুনাকের নেতৃবৃন্দ, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ও পুলিশ সদস্যবৃন্দ।

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ আয়োজনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনের পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category