মো: নবী হোসেন, নারায়ণগঞ্জ: বিভিন্ন দূর্ঘটনা বা উদ্ধার কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের আওতাধীন আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের রোভার মেট শিফাদুল ইসলাম যুব।
আমরা রোভার আমরা সবার এই স্লোগান মাথায় নিয়ে প্রতিটি দূর্ঘটনা ও দূর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে মানবতার সেবায় আত্মনিয়োগ করে দৃষ্টান্ত স্থাপন করছে রোভার স্কাউট মো: শিফাদুল ইসলাম যুব। তাঁর এই আত্মনিবেদীত কর্মকার্ন্ডে রোভার স্কাউটের ভাবমূর্তি বৃদ্ধি পাচ্ছে।
একজন রোভার স্কাউটকে দক্ষ, নৈতিকতা ও হাতে কলমে শিক্ষার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তুলছে বাংলাদেশ স্কাউট।
আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ নারায়ণগঞ্জ জেলা রোভারের অন্যতম গ্রুপ। এই গ্রুপের সভাপতির দায়িত্ব পালন করছেন, নারায়ণগঞ্জ জেলা রোভারের কমিশনার স্কাউটার শরীফ মোহাম্মদ আরিফ মিহির, সম্পাদকের দায়িত্ব পালন করছে, ঢাকা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি স্কাউটার এইচ এম ফারুকুল ইসলাম এবং রোভার স্কাউট লিডারের দায়িত্ব পালন করছেন স্কাউটার মো: নবী হোসেন। রোভার শিফাদুল ইসলাম যুব লেখাপড়ার পাশাপাশি মানবসেবা কাজ করে যাচ্ছে। প্রতিটি তরুন-তরুনীর উচিত রোভার স্কাউটের মতো সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজে দেশপ্রেমে উৎস্বর্গ করা।
You must be logged in to post a comment.