মো: নবী হোসেন, প্রতিনিধি: প্রতি বছর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাই, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক লাব্বাইক ধ্বনিতে মুখে উচ্চারিত করে, লাখ লাখ হজ পালনকারী আল্লাহর মেহমানরা দূরদ দূরান্ত থেকে হজ করতে বায়তুল্লাহ যান। এই হাজীদের সেবা করার জন্য প্রতি বছর আশোকনাস্থ হজ ক্যাম্পে হাজীদের সেবায় দিনরাত নিয়োজিত থাকে বাংলাদেশ স্কাউটসের রোভার সদস্য বৃন্দ।
গত ১৬ এপ্রিল থেকে ঢাকা বিমানবন্দর আশোকনাস্থ হজ ক্যাম্পে হাজীদের আনাগোনায় মুখরিত হয়েছে। গত ১৬ এপ্রিল থেকে ঢাকা বিমানবন্দর আশোকনাস্থ হজ ক্যাম্পে হাজীদের সাথে সাক্ষাৎত করতে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
১৭ এপ্রিল হজযাত্রীদের খোঁজ খবর নিতে এবং কুশল বিনিময় করতে উপস্থিত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
হাজীদের সেবায় বাংলাদেশ স্কাউটসের এক ঝাঁক তরুণ-তরূণীরা ৮ ঘন্টা করে ২ শিফটে দায়িত্ব পালন করতে বাংলাদেশের দুর দুরান্ত থেকে রোভাররা এসেছে। আশোকনাস্থ হজ ক্যাম্পে শুরু থেকে শেষ পযর্ন্ত সার্বক্ষনিক দায়িত্ব পালেন নিয়োজিত রয়েছে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি মো: আশিকুর রহমান, রোভার স্কাউট লিডার বিষখালী মুক্ত রোভার স্কাউট গ্রুপ ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের প্রতিনিধি মো: সিজান শাহরিয়ার, রাজশাহী বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি ।
গত ১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিল পযর্ন্ত প্রথম শিফটে ১০৫ জন দায়িত্ব পালন করে,তাদের মধ্যে পাঁচ জন রোভার স্কাউট লিডাররা দায়িত্ব পালন করেন, তারা হলে, ঢাকা মিটটাউন মুক্ত স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার, উডব্যাজার জি কে আরফিন, আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার মো: নবী হোসেন, জিনিয়াস ওপেন স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার আজিজুল ইসলাম মিমু, চট্রগ্রাম জেলা গার্ল-ইন নৌ রোভার গ্রুপের গার্ল- ইন রোভার স্কাউট লিডার শাহনাজ পারভিন, ফ্রেন্ডস ওপেন স্কাউট গ্রুপের গার্ল-ইন রোভার স্কাউট লিডার তৃষ্ণা আক্তার।
You must be logged in to post a comment.