স্টাফ রিপোর্টার, সিলেট:- সিলেট, সদর, জালালাবাদ এর স্বনামধন্য বিদ্যাপিঠ এবং একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬, রোজঃ- রবিবার, সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বি
দ্যালয়ের প্রধান শিক্ষক, এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি এবং জিরো বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা আশরাফুল আহমদ। সঞ্চালনায় ছিলেন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাবেদ আহমদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুর রহমান ও আব্দুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আলতা মিয়া, হাবিব মিয়া। এছাড়া উপস্তিত ছিলেন মনোয়ার মিয়া, মিনহাজ হোসেন নাঈম এবং বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির শুরু হয় এবং স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা নুরুজ্জামান, আফাজ্জুল ইসলাম ও শিমুল ইসলাম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা নুরুজ্জামান সাহেবের দোয়া এবং ইফতার এর মাধ্যমে অনুষ্টান সমাপ্ত হয়।
You must be logged in to post a comment.