• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির। গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

সিলেটের কানাইঘাটে সরকারি টেন্ডারপ্রাপ্ত রাস্তার কাজ বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ

Reporter Name / ২৫৩ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

কামাল খান :  কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের লালারচক গ্রামের একটি ঐতিহ্যবাহী ও জনগুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজ সরকারিভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে বরাদ্দ দেয়া হয়েছে। তবে এই উন্নয়ন কাজ বাতিল করানোর উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালারচক গ্রামের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সরকারের উন্নয়ন পরিকল্পনার আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল বিধি-বিধান অনুসরণ করে টেন্ডার আহ্বান ও ঠিকাদারি কার্যাদেশ প্রদান করে। কিন্তু কাজ শুরু হওয়ার আগেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টির চেষ্টা করছে।

এলাকাবাসীর অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এতে সরকারের উন্নয়ন উদ্যোগ নিয়ে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অনাকাঙ্ক্ষিত।

স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরণের অপপ্রচার শুধু একটি উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধেই নয়, বরং সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমের বিরুদ্ধেও ষড়যন্ত্রের শামিল।

তারা অবিলম্বে অপপ্রচার বন্ধ করে নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার উন্নয়ন কাজ শুরু ও বাস্তবায়নের দাবি জানান।

এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

একই সঙ্গে তারা সরকারের উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্নে বাস্তবায়নের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category