• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়মিত প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনাকারী ইউনিট লিডারদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান” না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

রাঙামাটিতে রাবিপ্রবি’র নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ গ্রেফতার

Reporter Name / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

আলমগীর মানিক, রাঙামাটি : অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান পরিচালনা করে এবার বিশ্বজিৎ শীল সাগর নামের একটি ছাত্রনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে কোতয়ালী থানা পুলিশ।
বিশ্বজিৎ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।
তার বাড়ি রাঙামাটির লংগদু উপজেলায় হলেও শহরের রিজার্ভ বাজারের ১নং পাথরঘটনা এলাকায় বলে জানা গেছে।
গ্রেফতারের বিষয়টি সোনালী ভোর প্রতিবেদককে নিশ্চিত করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃত  বিশ্বজিৎ  বিগত জুলাই আগষ্টের হামলাসহ নানান সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলো।
এদিকে, রাঙামাটি রাবিপ্রবি’র শিক্ষার্থীরা জানিয়েছে, বিশ্বজিৎ শীল সাগর বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ছাত্রলীগের নেতা থাকাকালীন রাঙামাটি রাবিপ্রবিতে সাধারণ শিক্ষার্থীদের ধরে ধরে সারা শরীর চেক করতো এবং মোবাইল চেক করে ইসলাম ও বিএনপি জামায়াতের কোনো কিছু দেখতে পেলে সাথে সাথেই মারধর করতো এবং ভৎসনা করতো।
তার অত্যাচারে অতিষ্ট ছিলো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত সোমবারে  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষায় অংশ নিয়েছিলো বিশ্বজিৎ।
এদিকে, রাঙামাটি পুলিশ সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত রাঙামাটিতে অপারেশন ডেভিল হান্টে প্রায় ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.