• বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নিয়মিত প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনাকারী ইউনিট লিডারদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান” না.গঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের দূর্নীতিবাজ ডিডি আসাদুজ্জামান বদলি হওয়ার পরও যাচ্ছেনা সিলেট এসএমপি,র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ  ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মাস ব্যাপী ইফতার বিতরণের আজ ১২তম দিনে মাদ্রাসার বাচ্চাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বের ছোঁয়ায় বদলে যাচ্ছে আত্রাইয়ের চিত্র রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী এসো আলোর সন্ধানে যুব সংগঠন এবং জিরো বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬৯ তম বিপি দিবস ও আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

হু-হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি; জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি

Reporter Name / ২২১ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

আলমগীর মানিক, রাঙামাটি : চলমান টানাবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে হু-হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। এতে করে হ্রদ সংলগ্ন নিন্ম এলাকার ফসলি জমি ও বাড়িঘরগুলোর অনেকাংশই এখন পাহাড়ি ঢলের পানিতে নিমজ্জিত। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে রাঙামাটির নীচু অঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি অবস্থায় দূর্ভোগে পড়েছে।
এদিকে, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে ইতোমধ্যেই জল বিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন। দেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ৪টা পর্যন্ত কাপ্তাই লেকে  ১০৪.১৪ ফুট মিনস সী লেভেল, রুল কার্ভ ৮৮.১৬ ফুট পানি রয়েছে।
লেকে পর্যাপ্ত পানি থাকায় বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে এক নাম্বার ইউনিটে-৪৬ মেগাওয়াট, ২নং ইউনিটে-৪৬, ৩নং ইউনিটে-৪৮, ৪ ও ৫নং ইউনিটে ৪০ করে সর্বমোট ৫টি ইউনিটে দৈনিক সর্বোচ্চ-২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে।
এদিকে, দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় কাপ্তাই হ্রদের তলদেশ ভরাট হয়ে নির্দিষ্ট্য স্তর উপরের দিকে উঠে গেছে। এতে করে পানি নির্দিষ্ট পরিমাপের চেয়ে বেশি হয়ে হ্রদ সংলগ্ন নিন্মাঞ্চল পানির নীচে তলিয়ে যায়। এতে করে নিন্মাঞ্চলে বসবাসকারি স্থানীয় জনসাধারণ ও ফসলি জমি পানিতে তলিয়ে যায়। এতেকরে কৃষকসহ মানুষজন পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.