মো: নবী হোসেন, নারায়ণগঞ্জ: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এ নারায়ণগঞ্জ কলেজ ছাত্রীরা ফুটবল প্রতিযোগিতায় জেলা ,জোন ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন এবং ক্রিকেটে জেলা ও জোনাল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্ররা ক্রিকেটে জেলা, জোনাল পর্যায়ে চ্যাম্পিয়ন এবং বিভাগীয় পর্যায়ে রানার আপ হয়েছেন ও ফুটবল প্রতিযোগিতায় জেলা, জোন পর্যায়ে চ্যাম্পিয়ন ও বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে।
চ্যাম্পিয়ন ট্রফি সহ খেলোয়াড়দের সাথে রয়েছেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা ও নারায়ণগঞ্জ কলেজের শরীরচর্চা বিভাগের বিভাগীয় প্রধান শরীফ মোহাম্মদ আরিফ মিহির – কমিশনার বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভার।
You must be logged in to post a comment.