• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘর্ষে ভাঙচুর; দু জন চালক আইসিইউতে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ সাভারের সাংবাদিক ইমনকে অপহরণের চেষ্টা ও হামলার প্রতিবাদে মানববন্ধন ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন  বিভিন্ন দূর্ঘটনায় উদ্ধার কাজে সক্রিয় ভূমিকা পালন করে আলোকিত নারায়ণগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের রোভার মো: শিফাদুল ইসলাম যুব। পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী অধিকার আদায়ের বজ্রকণ্ঠ কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। হাজীদের সেবায় দিনরাত নিয়োজিত বাংলাদেশ স্কাউটসের রোভার সদস্য বৃন্দ। জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হলেন রূপগঞ্জের ইয়াসিন আরাফাত। ভোলার ভেদুরিয়ায় নদী ভাঙন রোধে জুমার নামাজ শেষে বিক্ষোভ
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ফ্রান্স প্রবাসী বিএনপির নেতা বিলাতুর রাজা

Reporter Name / ৮৭ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

কামাল খান, উত্তরা, ঢাকা : সিলেট ৬ আসনের নবনির্বাচিত বিএনপির মনোনীত সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বৃহত্তর গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গোলাপগঞ্জ বিএনপি’র ফ্রান্স প্রবাসী নেতা বিলাতুর রাজা।

বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত এমপি এডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, এই বিজয় শুধুমাত্র দলের প্রার্থীদেরই নয়, এটি পুরো সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজারসহ সর্বস্তরের জনগণের বিজয়। গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে জনগণ যে রায় দিয়েছেন, তা আমাদের জন্য গর্বের ও দায়িত্ববোধের বিষয়।

তিনি বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। গোলাপগঞ্জ-বিয়ানবাজারবাসীর এত আস্থা, সমর্থন ও সক্রিয় অংশগ্রহণই এই সাফল্যের মূল শক্তি। জনগণের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট ইমরান আহমদ চৌধুরী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই বিজয় প্রমাণ করে অতীতের মতো এখন বৃহত্তর সিলেটের মানুষ বিএনপির সাথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

বিলাতুর রাজা আরো বলেন, সিলেট অঞ্চলের মানুষ ১৮টি সংসদীয় আসন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেয়ায় সিলেটবাসীর প্রতি বিএনপির দায় আরও বেড়ে গেল। নবনির্বাচিত সংসদ সদস্যদের নেতৃত্বে সিলেট বিভাগের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতি এবং সার্বিক উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category