• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভোলার ভেদুরিয়ায় নদী ভাঙন রোধে জুমার নামাজ শেষে বিক্ষোভ সব ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী বাউফলের পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ বদলি; জনপ্রতিনিধিদের আনন্দ উল্লাস আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

সব ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৬ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপির ৩১ দফা নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সরকার মসজিদের পাশাপাশি মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ের বরাদ্দ সমানভাবে বণ্টনের নীতি অনুসরণ করছে।

আজ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার-এই নীতিকে সামনে রেখে সরকার কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, তা নিশ্চিত করা বর্তমান সরকারের অঙ্গীকার।

পরে, ইয়াসের খান চৌধুরী নান্দাইলে নিজ নির্বাচনি এলাকার প্রাথমিক বিদ্যালয় (বালক-বালিকা) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় তিনি খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, খেলাধুলার উন্নয়ন বিএনপির নির্বাচনী অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ দিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক প্রচেষ্টায় দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category