• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির। গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

কামাল খান, নিজস্ব প্রতিনিধি : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিশ্চিত করতে আমূল সংস্কার, নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা এবং আধুনিক ও বাস্তবমুখী শিক্ষা কাঠামো গড়ে তোলা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে জনবল সংকট নিরসনে সরকার কাজ করছে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বিপুল সংখ্যক শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রশাসনে বিদ্যমান ঘাটতি ও অদক্ষতা দূর করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আজ (বুধবার) সিলেট নগরীর জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এসময় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রী জানান, পরীক্ষায় নকলের ধরণ পরিবর্তিত হয়ে ডিজিটাল রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় আইন আধুনিকায়ন করা হচ্ছে এবং নকলের সংজ্ঞা বিস্তৃত করে সকল ধরণের অনিয়মকে এর আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, পরীক্ষার মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে নমুনাভিত্তিক পর্যবেক্ষণ এবং পরীক্ষকদের কাজের মান যাচাইয়ের উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে ক্লাসরুম পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম মনিটরিং আরও জোরদার করা হবে।

তিনি আরো বলেন, মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমসহ সকল ধারার শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে। পাশাপাশি কারিগরি ও বাস্তবমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, কারিকুলাম আধুনিকায়ন এবং দক্ষ মানবসম্পদ গঠনে সরকার অগ্রাধিকার দেবে।

এসময় তিনি শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও মানসম্মত করতে শিক্ষক, প্রশাসন, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, নৈতিকতা ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থাই আগামীর বাংলাদেশের ভিত্তি হবে।

মতবিনিময় সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও কয়ছর আহমদ, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বিশেষ অতিথির বক্তৃতা করেন।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category