• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভোলার ভেদুরিয়ায় নদী ভাঙন রোধে জুমার নামাজ শেষে বিক্ষোভ সব ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী বাউফলের পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ বদলি; জনপ্রতিনিধিদের আনন্দ উল্লাস আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

ভোলার ভেদুরিয়ায় নদী ভাঙন রোধে জুমার নামাজ শেষে বিক্ষোভ

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

আশিকুর রহমান শান্ত, ভোলা জেলা প্রতিনিধি : ভোলার ভেদুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জাঙ্গালিয়া নদীর ভয়াবহ ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরবর্তী কয়েকশ পরিবার।

ইতিমধ্যেই বিলীন হয়েছে ফসলি জমি ও বসতভিটা। বর্তমানে হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও কাওমি মাদ্রাসা এবং বড় একটি কবরস্থান। দ্রুত ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার দাবিতে আজ জুমার নামাজ শেষে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা।

বিশেষ করে টেকেরহাট এলাকার ৬৪নং উত্তর চর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তর দিকে কালিকাষ্ট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার জুড়ে চলছে নদী ভাঙ্গনের এই ভয়াবহ তাণ্ডব।

স্থানীয়দের অভিযোগ, ভাঙন বর্তমানে যে ভয়াবহ রূপ নিয়েছে, তাতে যেকোনো সময় নদীগর্ভে হারিয়ে যেতে পারে উত্তর চর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় মসজিদ, মাদ্রাসা এবং ওই এলাকার সবচেয়ে বড় কবরস্থানটি। হুমকির মুখে রয়েছে প্রায় দেড় শতাধিক পরিবারের শেষ সম্বলটুকুও।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণে আজ জুমার নামাজ শেষে শত শত মুসল্লি নদীর তীরে জমায়েত হন। তাদের দাবি, দীর্ঘ প্রতিশ্রুতি নয়, বরং এখনই জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে এই মরণফাঁদ থেকে তাদের রক্ষা করা হোক।

স্থানীয়রা বলেন, আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই, আমাদের ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান আর কবরস্থানগুলো রক্ষা করুন। দ্রুত জিও ব্যাগ না ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না।

বর্ষা মৌসুমের আগেই যদি এই ২ কিলোমিটার এলাকায় টেকসই বাঁধ বা জিও ব্যাগের মাধ্যমে ভাঙন ঠেকানো না যায়, তবে ভেদুরিয়ার এই জনপদ কেবলই স্মৃতি হয়ে থাকবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category