• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির। গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

গাজীপুরে ইজারা বহির্ভূত টাকা তোলায় ব্যবসায়ীদের ক্ষোভ,মারধরের অভিযোগ

ক্রাইম রির্পোটারঃ / ২৭৮ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

রোজার আগে টোকেন দিয়ে ৩০ টাকা করে চাঁদা নিত,এখন ৮০ টাকা নিলেও কোন টোকেন নাই কথাগুলো বলেন, সবজি ব্যবসায়ী সাদেক। টুকেন ছাড়া সিটি কর্পোরেশনের ইজারাদার টাকা তুলতে পারবে না, জিসিসির সম্পত্তি কর্মকতা।
গাজীপুর মহানগরীর ২২ নং ওয়ার্ড বাংলাবাজার সিটি কর্পোরেশন থেকে ইজারা নিলেও টোকেন ছাড়া টাকা তুলেন কতৃপক্ষ। কে বা কাহার টাকা তুলেন জানেন না,বিএনপির নেতা ও মার্কেট মালিক কতৃপক্ষ। ফুটপাতের ব্যবসায়ীরা বলছেন,ইজারা নিয়েছে সিটি কর্পোরেশন, ২০/৩০ টাকা দিয়েছি। এখন ৮০ টাকা করে দেওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত,সারাদিনে ৫০০ টাকা বিক্রি করে,৮০ টাকা ইজারাদার ও ময়লার জন্য ৩০ টাকা সর্বমোট ১১০ টাকা করে চাঁদা দিলে কিছুই থাকে না আমাদের।
টাকা না দিলে টোকেনের কথা বললে,মারধর করে,দোকান ভেঙ্গে দেওয়ার হুমকি দেয়।
কাঁচাবাজার ব্যবসায়ী ফজলু বলেন,২ শ টাকা বিক্রি করার আগেই টাকা নেওয়ার জন্য চলে আসে,একটু দেরি হলেই বসতে দিবে না,মারবে হুমকি দেয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়,বাংলাবাজার মোশাররফ টাওয়ারের নিচে জিসিসির ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেনের সাথে প্রায় শতাধিক ফুটপাতের ব্যবসায়ীরা জড়ো হয়ে চাঁদাবাজি চলবে বলে শ্লোগান দিতে থাকে,এমন সময় তাদের শান্ত করে বক্তব্য রাখেন মোশাররফ হোসেন। তিনি বলেন,বন্ধন টাওয়ারের আশপাশের সিটি কর্পোরেশন ইজারা দিয়েছে,কিন্তু কিছু কতিপয় চাঁদাবাজরা আমার মার্কেটের সামনে এসে চাঁদাবাজি করে,চাঁদা দিতে অস্বীকার করলে ব্যবসায়ীদের মারধর করে। তারা গরীব মানুষ, তাদের দিকে তাকিয়ে আমার মার্কেটের সামনে বসতে দিয়েছি,অথচ একটি মহল রাজনৈতিক নেতাদের নাম বিক্রি করে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা নিচ্ছে। বিএনপির নাম বিক্রি করে ও রনি সাহেবের নাম বিক্রি করে চাঁদাবাজি করছে,রাজনৈতিক নেতাদের কোন দোষ নাই, প্রশাসনের কোন দোষ নাই,দোষ আমাদের, আমরা চাঁদাবাজকে পশ্রয় দেই। তিনি বলেন,আজ থেকে চাঁদাবাজদের পাকড়াও করা হবে।
তিনি বলেন,আমি প্রশাসন কে জানিয়েছি,তারা আমাকে আস্বস্ত করেছে, বিষয়টি দেখবে।
মোশাররফ হোসেন আরও বলেন,২২ নং ওয়ার্ড বিএনপির নেতারা এখানে চাঁদা তুলে না,তারা চাঁদাবাজির সাথে জড়িত না। সালনা থেকে কয়েকজন লোক এসে রশিদ ছাড়াই সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে টাকা নিয়ে যায়।
তিনি আরও বলেন,আগামী কিছুদিনের মধ্যে একটি কমিটি করে দিবো,তারা ঐ চাদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
তথ্য বলছে গড়ে প্রতিদিন দোকান বসে ৩শর অধিক,৮০ টাকা করে হলে দৈনিক ২৪ হাজার টাকা মাসে ৭ লক্ষ ২০ টাকা বছরে ৮৬ লক্ষ ৪০ হাজার টাকা।
এভাবে রশিদ ছাড়া টাকা তুলে রাতারাতি ধনী হয়ে যাচ্ছে, একটি কুচক্রী মহল।
রাজনৈতিক নেতৃবৃন্দ বলছে,চাঁদাবাজি ও দুর্নীতিতে আওয়ামী সরকার ধ্বংস করে দিয়েছে দেশ। নতুন করে চাঁদাবাজি হলে মানুষ বলবে,আগের মতই চলছে দেশ পরিবর্তন হয় নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category