• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির। গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

ধনী গরীবের বৈষম্য দূরীকরণে অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নিতে হবে : অধ্যাপক আহমেদ জামাল আনোয়ার

Reporter Name / ২১২ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিবেদক, ঢাকা : আজ ৮ মার্চ (শনিবার) আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) উদ্যোগে প্রতিদিনের ন্যায় কেন্দ্রীয় কার্যালয় চত্তরে গণইফতার বিতরণ করা হয়। উক্ত গণইফতার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, মেহনতী মানুষের প্রতি সরকারের কার্যক্রম দৃশ্যমান নয়। যে গণইফতার কার্যক্রম রাষ্ট্রের উদ্যোগে হওয়ার কথা ছিলো সেটি এবি পার্টি উদ্যোগে হচ্ছে । জুলাই গণঅভ্যুত্থানের আলোকে সরকারকে নাগরিকের মৌলিক অধিকার পূরণ করার আহবান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক আহমেদ জামাল আনোয়ার। আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র উদ্যোগে চলমান গণইফতার কার্যক্রমের ৭ম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণইফতারে বিশেষ অতিথি ছিলেন জনতার অধিকার পার্টির (পিআরপির) চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, আগামী দিনে এবি পার্টির নের্তৃত্বে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে। এবি পার্টির গণইফতার মাইলফলক হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এটি রাজনৈতিক দলগুলোর জন্য অনুকরণীয়।

গণইফতারে আরো বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কামাল হোসেনের সহধর্মিণী ফাতেমা বেগম ও এবি পার্টির কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আহমেদ জামাল আনোয়ার আরো বলেন, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য এই গণইফতার আয়োজন গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ধনী গরীবের বৈষম্যের পরিমাণ অনেক বেশি যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদেরকে এই বৈষম্য দূরীকরণে উপযুক্ত কর্মসূচি হাতে নিতে হবে যেটি নিয়ে এবি পার্টি কাজ করে চলেছে।

সভাপতির বক্তব্যে আলতাফ হোসেন রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার পূরণ করার তাগিদ দেন। তিনি বলেন, এবি পার্টি জন্মলগ্ন থেকেই জণগণের অধিকার নিয়ে কাজ করছে। রাষ্ট্রের মালিক রাষ্ট্রের জনগণ, সেই মালিকানা জনগণের নিকট ফিরিয়ে দেয়ার আন্দোলন করছে এবি পার্টি। উপস্থিত জনতাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, এবি পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে।

গণ ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান ব্যাপারী, ছাত্রপক্ষের আহবায়ক মুহাম্মদ প্রিন্স, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক কেফায়েত হোসাইন তানভীর, যুবপার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা, আমেনা বেগম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরণ চৌধুরী, সহ-অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহ-প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, এস এম ইকবাল হোসেন, এবি পেশাজীবির সদস্য সচিব মাহবুব শামীম, যুবপার্টি ঢাকা মহানগর দক্ষিনের সদস্য সচিব মাসুদুর রহমান সহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category