• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির। গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

বাংলাদেশি কমিউনিটিকে সহায়তা দেওয়ায় রোমের মেয়রকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

Reporter Name / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ঢাকা,  ১৪ অক্টোবর, ২০২৫ : ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে সহায়তা দেয়ার জন্য রোমের মেয়র রবার্তো গুয়ালতিরিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ইতালিতে বাংলাদেশিরা দেশটির সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে এখানকার সমাজ ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

সোমবার (রোম সময়) রোম সিটি কর্পোরেশন কার্যালয়ে রোমের মেয়রের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশি অভিবাসীদের এত সুন্দরভাবে দেখভাল করার জন্য ধন্যবাদ।’

তিনি বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা ইতালির অর্থনীতিতে যেমন অবদান রাখছেন, তেমনি দেশে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘তারা এখন এখানকার সংস্কৃতির অংশ হয়ে গেছেন। ইতালির শীর্ষ রেস্তোরাঁগুলোর অনেক রাঁধুনিই বাংলাদেশি।’

রোমের মেয়র গুয়ালতিরিও রোমের বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি প্রবাসীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

তিনি অধ্যাপক ইউনূসকে তাঁর কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। ঐতিহাসিক রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষের মাঝে অবস্থিত এ কার্যালয় জুলিয়াস সিজারের আমলের নিদর্শনের অংশ।

মেয়র গুয়ালতিরি প্রধান উপদেষ্টাকে প্রাচীন রোমান সেনেট ভবন ও আশপাশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখান।

বৈঠক শেষে তিনি অধ্যাপক ইউনূসকে একটি স্মারক ফলক উপহার দেন। ফলকটিতে খোদাই করা আছে রোমান সম্রাট ও দার্শনিক মার্কাস অরেলিয়াসের প্রতিকৃতি। সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ কয়েকজন বিশ্বনেতাকেও এ স্মারক প্রদান করা হয়েছে।

দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা বিশেষত রোমে বর্তমানে বসবাসরত ৫০ হাজারেরও বেশি বাংলাদেশির উপস্থিতির প্রেক্ষাপটে রোম ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের গুরুত্বের ওপর জোর দেন।

বৈঠকে উভয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, নিরাপদ অভিবাসন এবং ভবিষ্যতে ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category