• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলের পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ বদলি; জনপ্রতিনিধিদের আনন্দ উল্লাস আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

রাঙামাটিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী উচাইলা মারমার যাবজ্জীবন কারাদন্ড

Reporter Name / ২৬২ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

আলমগীর মানিক, রাঙামাটি : স্বামীর পরকীয়া দেখে ফেলায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত ঘাতক স্বামী উচাইল্যা মারমাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন রাঙামাটির জেলা দায়রা ও জজ আদালত।

বুধবার দুপুরে রাঙামাটির সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এই রায় ঘোষণা করেন। রায়ে আসামীকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সাজার আদেশও দিয়েছেন আদালত। রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. জয়নাল আবেদিন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার সময় আসামী বা তার পক্ষের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। আসামী উচাইলা মারমা এখনো পর্যন্ত পলাতক রয়েছে বলে জানা গেছে।

মামলার নথি থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিগত ১৯৮৬ সালের দিকে রাঙামাটি জেলার কাউখালী উপজেলাধীন বড়তলি পাড়া এলাকায় জনৈক থোয়াই অং মারমার সন্তান উচাইলা মারমার সাথে একই উপজেলাধীন বড়ডলু এলাকার কংহলা মারমার কন্যা নাইচাই মারমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সংসার জীবনের প্রায় ১৫ বছর সময়কালে বিগত ২০০১ সালের দিকে উচাইলা মারমা নিজ স্ত্রীকে রেখে এলাকার মিনু মারমা নামক এক নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। স্বামীর পরকীয়ার বিষয়টি জানতে পারে নাইচাই মারমা। এতে করে তাদের মধ্যে দাম্পত্য কলহের শুরু হয়।

এতে ক্ষিপ্ত হয়ে উচাইলা মারমা ২০০১ সালের ২ জুলাই তারিখে পারিবারিক কলহের সময় স্ত্রী নাইচাই মারমাকে ইচ্ছকৃতভাবে ধারালো দা দিয়ে গলার বাম পাশে উপুর্যুপুরি কুপিয়ে গলার কণ্ঠনালী পর্যন্ত কেটে ফেলে নাইচাই মারমাকে নির্মমভাবে হত্যা করে।

এই ঘটনার পরপরই নিহতের ভাই উষা থোয়াই মারমা বাদি হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ২৪ বছর পর বুধবার (১৩ জুলাই-২০২৫) এই মামলায় সাক্ষী প্রমানের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় ঘাতক স্বামী উচাইলা মারমাকে দন্ড বিধি ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন রাঙামাটির সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এর আদালত।

এদিকে, রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু জানিয়েছেন, ঘটনাটি হলো একজন উপজাতীয় মারমা ব্যক্তি পারিবারিক বিরোধের জের ধরে তার স্ত্রীকে তিনি হত্যা করেছেন।

এই ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছে। এই মামলায় পারিপার্শ্বিক সকল প্রকার সাক্ষ্য প্রমানের ভিত্তিতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রকাশ্য আদালত আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সাজার পাশাপাশি আরো ২০ হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ দিয়েছেন। এই জরিমানার অর্থ পরিশোধ না করলে আরো ৬মাস সাজার কথাও আদেশে উল্লেখ করেছেন আদালত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category