• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির। গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

আত্রাইয়ে লন্ড্রি, নাপিত, চর্মকার ও পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

Reporter Name / ২৫৭ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

এমরান মাহমুদ প্রত্যয়, নওগাঁ সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে লন্ড্রি, নাপিত, চর্মকার ও পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে জামায়াত ইসলামীর এমপি পদ প্রার্থী মো. কবিরুল ইসলাম মতবিনিময় সভা করেছেন ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. খবিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পতিসর কালিগ্রাম, রথীন্দ্রনাথ ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক মো. আহসান হাবিব, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদুল আমল পিন্টু, সাংবাদিক মজিদ মল্লিক, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক টগর, সাংবাদিক কাজি রহমান, এমরান মাহমুদ প্রত্যয়, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী শ্রী বিল্পব, উত্তম কুমার, সঞ্জয় কুমার, মানিক চন্দ্র দাস, সঞ্জয় দাস, মিন্টু চন্দ্র দাস, সুবধ চন্দ্র দাস, সুধির চন্দ্র বাশফোর, সুরেশ চন্দ্র বাশফোর, জিতেন চন্দ্র দাস, রাজা বাশফোর, দীপলাল বাশফোর, উত্তম চন্দ্র শীল, বিল্পব চন্দ্র দাস প্রমূখ।

সভায় জামায়াত ইসলামীর এমপি পদ প্রার্থী মো. খবিরুল ইসলাম বলেন, আমি আপনাদের লোক, কে ধনি কে গরিব সেটা বড় কথা নয়। আমি আপনাদের সাথে ছিলাম, সাথে আছি এবং সাথে থাকতে চাই। আমি আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। চেয়ারম্যান পদ থেকে অব্যাহাতি নিয়ে এমপি প্রার্থী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category