• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির। গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

ইউটিউব চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মামুন সরকার

Reporter Name / ২৪১ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

গাজীপুর প্রতিনিধি : অনলাইন টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার মামুন সরকার।
তিনি বলেন, গত রবিবার (১২ জানুয়ারি) মহানগরীর ৩৪নং ওয়ার্ডের হারিকেন এলাকার রহিম সরকার নামে জনৈক ব্যক্তি নানা অভিযোগে গ্রেপ্তার হয় বাসন থানা পুলিশের হাতে। বিষয়টি ওই দিন মূলধারার জাতীয় দৈনিকসহ বিভিন্ন টেলিভিশনের অনলাইন সংস্করণেও গুরুত্বের সহিত প্রচারিত হয়।
মামুন সরকার বলেন, খবরে রহিম সরকারকে যেসব অভিযোগে অভিযুক্ত করা হয় তার মধ্যে ভূমি সংক্রান্ত কোন বিষয় দৃষ্টিগোচর হয়নি। রহিম সরকারের গ্রেপ্তার বিষয়ে কোন আপত্তিও নেই আমার। স্থানীয় জনৈক সালাউদ্দিন সরকারসহ আমাকে জড়িয়ে ১৩ জানুয়ারি একটি ভিডিও সংবাদ প্রকাশ করে মেট্রো টিভি যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন মামুন সরকার।
রহিম সরকারের বিরুদ্ধে আনিত অভিযোগ বিষয়ে অজ্ঞাত তিনি। তবে সালাউদ্দিন সরকারের সাথে মামুন সরকারকে জড়িয়ে ভূমি দস্যুতার যে অভিযোগ সেটি উদ্দেশ্যপ্রণোদিত বলছেন মামুন সরকার। তিনি জানান গত বছরের (২ডিসেম্বর) সালাউদ্দিন সরকারের একটি পোষাক কারখানার জমিসহ মালামাল দখলে মেট্রো টিভি কর্তৃপক্ষের বিপত্তি বাঁধে। পরে সেটি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতীতে এক প্রকার সমাধান হয়।
সেদিন খবর পেয়ে ওই স্থানে সংবাদ সংগ্রহের তাগিদে যান মামুন সরকার, সেখানে দেখা হয় প্রতিবেশি রহিম সরকারের সাথে। সেই স্থানে চ্যানেল আইয়ের ক্যামেরা সাংবাদিকের মুখোমুখি হলে সেইদিন মামুন সরকারেরও ছবি ধারন করা হয় রহিম সরকারের পাশাপাশি। তিনি আরো বলেন সালাউদ্দিন সরকারের দাবী করা কারখানার মেশিনারিজ আত্মসাৎ বিষয়ে জানতে চাওয়ায় বিপত্তি বাঁধে মেট্রো টিভি কর্তৃপক্ষের সাথে।
সে ঘটনার জেরেই মূলত উদ্দেশ্যপ্রণোদিত ভূমিদস্যু আখ্যা দিয়ে রহিম সরকারের সাথে জড়িয়ে মামুন সরকারের বিরুদ্ধে সংবাদটি পরিবেশন করা হয়। আমি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category