• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির। গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

ঘুমন্ত মানুষদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দিলেন নতুনধারার নেতৃবৃন্দ

Reporter Name / ১০০ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, ঢাকা : গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাতে ঘুমন্ত মানুষদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।
৮ ডিসেম্বর দিবাগত রাত ১০ টা থেকে ৯ ডিসেম্বর সকাল ৭ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকাতে শীতবস্ত্র প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ দলীয় অর্থায়নে এই কর্মসূচি করেন।
এসময় উপস্থিত গণমাধ্যমের সাথে আলাপকালে মোমিন মেহেদী বলেন, নির্বাচনকে কেন্দ্র সারাদেশে সমাজসেবকদের সমাজসেবা চললেও সব লোক দেখানোর জন্য। কিন্তু তারুণ্যের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই জনবান্ধব রাজনীতি করেছে, লোক দেখানোর জন্য নয়। আর একারণেই আমরা ঘুমন্ত মানুষদের গায়ে জড়িয়ে দিচ্ছি শীতবস্ত্র। এভাবে বাংলাদেশের সকল মানুষের মাঝে শুধু শীতবস্ত্র নয়; সকল রকম নাগরিক অধিকার নিশ্চিত করবার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর থেকে কাজ করছে।
তিনি বলেন, নীতি আদর্শ ত্যাগ করে স্বাধীনতা বিরোধী-দুর্নীতিবাজদের সাথে মিলেমিশে সাধারণ মানুষের রক্ত চুষবার লক্ষে যারা রাজনীতি করছে, ছাত্র-যুবকে বোকা বানিয়ে জোট করছে, তাদেরকে সকল প্রক্রিয়াকে না বলে লোভ-মোহহীন দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য নিবেদিত থাকতে বদ্ধ পরিকর নতুনধারার প্রতিটি নেতাকর্মী।

এসময় নতুনধারার নেতৃবৃন্দ ভাসমান-শীতার্তদের মাঝে রাষ্ট্রিয়ভাবে শীতবস্ত্র বিতরণসহ ভাসমান মানুষদের পুর্নবাসিত করারও আহবান জানান।

উল্লেখ্য, গত ১৩ বছর ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ দেশের ভাসমান-বঞ্চিত-শীতার্ত-ঘুমন্ত মানুষদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেয়া কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category