• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির। গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

সিলেট, ২৮ জানুয়ারি, ২০২৬ : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি আজ সিলেটে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত সিলেটের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি নগরীর পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের প্রস্তুতি আমাদের প্রত্যাশার চেয়ে বেশি।

তিনি বলেন, আমাদের সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা, কিছু কিছু কেন্দ্রে ড্রোন থাকবে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে বডিওর্ণ ক্যামেরা ও ডগ স্কোয়াড থাকবে।

তিনি আরো বলেন, ‘নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স থাকবে। সব মিলিয়ে বলা যায় আমাদের প্রস্তুতি খুবই ভালো।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category