• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

ফুলেল শুভেচ্ছায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ

Reporter Name / ২০৬ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

মো. মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন করে ২৪ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাবের সাধারণ সভায় যাচাই–বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে তাঁদের সদস্যপদ নিশ্চিত করা হয়।

সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এ সময় তাঁদের পরিচয় পাঠ করা হয়, শুভেচ্ছা বিনিময় করা হয় এবং প্রেসক্লাবের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব আরও সক্রিয়, কর্মমুখর ও ইতিবাচক ধারায় এগিয়ে যাবে। পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার মানোন্নয়ন এবং নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

নতুন সদস্যরা প্রেসক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন, এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয় সভা থেকে।

অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ফারুক আহমেদ। পরে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ এবং মিষ্টিমুখ করানো হয়।

সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

সভাপতির বক্তব্যে রেজাউল করিম বলেন, “আজকের এই অনুষ্ঠান আমাদের প্রেসক্লাবের জন্য একটি আনন্দের দিন। নতুন সদস্যদের আগমনের মধ্য দিয়ে আমাদের সংগঠন আরও শক্তিশালী, প্রাণবন্ত ও গতিশীল হয়ে উঠেছে। বরেন্দ্র প্রেসক্লাব শুধু একটি পেশাগত সংগঠন নয়, এটি আমাদের সবার জন্য একটি পরিবার। আপনাদের যোগদানে এই পরিবার আরও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, নতুন সদস্যরা সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার চর্চার মাধ্যমে সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করবেন। সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রেখে সবাই সম্মিলিতভাবে কাজ করলে এই প্রেসক্লাব ভবিষ্যতে আরও শক্ত অবস্থানে পৌঁছাবে।

এছাড়া সাধারণ সম্পাদক শামসুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে প্রেসক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত ও ফলপ্রসূ হবে। দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।”

অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category