• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আলোচনা সভা ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত 

Reporter Name / ২১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার ঢাকা : গতকাল ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর উত্তরায় ভুতের আড্ডা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আলোচনা সভা ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধ জোরদারে এ সভায় বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট কবি নাছির আহমেদ। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা এম এ রাজ্জাক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও গবেষক অ্যাডভোকেট মো. লতিফুর রহমান।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বিএসকেপির মহাসচিব এম এ মমিন আনসারী, জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান শেখ তিতুমীর আকাশ, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, জাতীয় মানবাধিকার উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শেখ ফারুক, কুয়েত প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মাওলা, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মো. শামসুল আলম, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এ্যাড মো. দেলোয়ার হোসেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. মাসুম রানা, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বীথি মোস্তফা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ডা. আসাদুজ্জামান আসাদ, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মামুন আহমদ ফিরোজ, সাংবাদিক মো. ইব্রাহিম হোসেন, হুমায়রা আক্তার কনা, মো. লিমন হোসেন, সুমাইয়া আক্তার, নাহিদ সুলতানা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের মহাসচিব ডি এ পারভেজ।

সভায় বক্তারা মানবাধিকার কর্মী হিসেবে মনোনীত করেন সেরা সংগঠক ও সাংবাদিকতায় সাহসী ভূমিকা রাখেন কামাল খান আর তাই সম্মাননা পদক অতিথিরা স্টেজে ডেকে নিয়ে তুলে দেন কামাল খানের হাতে এবং বক্তারা সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ ও মানবিক রাষ্ট্র গঠনে রাষ্ট্রীয় সংস্থা, নাগরিক সমাজ এবং তরুণদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরিশেষে গুণিজনদের সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category