• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

যুব প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

Reporter Name / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, নারায়নগঞ্জ : আত্মকর্মসংস্থানের লক্ষ্যে উদ্যোক্তা তৈরিতে মানব কল্যাণ পরিষদ অপরিসীম ভূমিকা রাখছে। তারই ধারাবাহিকতায় ২৭ জানুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জের পাঠানটুলী এলাকায় বিউটিফিকেশন কোর্সের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে যুব প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করেছে সংগঠনটি।

মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে যুব প্রশিক্ষন সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. আমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউটি এক্সপার্ট ও সফল নারী উদ্যোক্তা মার্জিয়া আক্তার। মানব কল্যাণ পরিষদের মহাসচিব মো. নিজাম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মানীত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাডেমিক ইনচার্জ মো. বোরহান উদ্দিন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুন উদ্যোক্তা ও সমাজকর্মী মো. সোহেল।

অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। আত্ম নির্ভরশীল হওয়ার লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে হবে। আর একজন উদ্যোক্তা হতে হলে অবশ্যই দক্ষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। ভালো কাজ করতে গেলে সমাজে কিছু বাধা বিপত্তি থাকেই, তাতে কান দিতে নেই। যে যত বেশি ভালো কাজ করবে, তত বেশি তার বিরুদ্ধে সমালোচনা হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক অবক্ষয় রোধে এগিয়ে আসতে হবে। পরিশেষে প্রশিক্ষনার্থী ও সমাজ কর্মীদের উপহার হিসেবে কম্বল প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category