• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

সার্ক কৃষি কেন্দ্র ও গাকের বৈঠকে ক্ষুদ্র কৃষকদের উন্নয়নে সহযোগিতার অঙ্গীকার

Reporter Name / ১৮৭ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ : সার্ক কৃষি কেন্দ্র ও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) ক্ষুদ্র কৃষকের জীবনমান উন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কৃষিতে উদ্ভাবন, সহযোগিতা ও অন্তর্ভুক্তিমূলক ভ্যালু চেইন উন্নয়নের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সার্ক কৃষি কেন্দ্রের একটি প্রতিনিধিদল বগুড়ায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর প্রধান কার্যালয় পরিদর্শন করে। এই সফরটি ছিল দক্ষিণ এশীয় উন্নয়ন তহবিলের (এসডিএফ) অর্থায়নে পরিচালিত আঞ্চলিক প্রকল্প ‘দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র কৃষকদের জীবিকা উন্নয়ন: ক্ষুদ্র কৃষিভিত্তিক ব্যবসা ও মূল্য শৃঙ্খলা উন্নয়নকেন্দ্রিক উদ্যোগ’–এর সমাপনী কর্মশালার ধারাবাহিকতা।

বৈঠকে উপস্থিত ছিলেন ড. হারুনূর রশিদ, পরিচালক, সার্ক কৃষি কেন্দ্র; ড. মো. ইউনুস আলী, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক), সার্ক কৃষি কেন্দ্র। গাকের পক্ষ থেকে ড. মাহবুব আলম, সিনিয়র পরিচালক, সংস্থার চলমান কৃষি ও গ্রামীণ উন্নয়নমূলক কার্যক্রমের উপস্থাপনা দেন।

এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন মো. রায়হানুস সাদাত, পরিচালক (আইসিটি ও আরএম), গাক; মো. জিয়া উদ্দিন সরদার, সহকারী পরিচালক (যোগাযোগ ও ডকুমেন্টেশন), গাক; এবং সার্ক কৃষি কেন্দ্র, এসডিএফ ও আরডিএ (পল্লী উন্নয়ন একাডেমি)-এর কর্মকর্তারা। প্রকল্পের দেশভিত্তিক ফোকাল পয়েন্ট হিসেবে বাংলাদেশ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

বৈঠকে উভয় প্রতিষ্ঠান যৌথ গবেষণা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং ক্ষুদ্র কৃষিভিত্তিক ব্যবসার উদ্ভাবনী মডেল সম্প্রসারণ এর সম্ভাবনা নিয়ে আলোচনা করে। কৃষকদের প্রযুক্তি, বাজার ও আর্থিক সেবার সহজপ্রাপ্তি বাড়িয়ে টেকসই কৃষিভিত্তিক মূল্য শৃঙ্খলা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ সমৃদ্ধি বৃদ্ধি–এই লক্ষ্যেই সার্ক কৃষি কেন্দ্র ও গাক একসঙ্গে কাজ করার পরিকল্পনা গ্রহণ করে।

ড. হারুনূর রশিদ বলেন, “আঞ্চলিক সংস্থা ও স্থানীয় উন্নয়ন সংগঠনের পারস্পরিক অংশীদারিত্বই ক্ষুদ্র কৃষকদের জীবনমান উন্নয়নের মূল চালিকা শক্তি। এই ধরনের সহযোগিতা দক্ষিণ এশিয়ায় খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও গ্রামীণ অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব।”

সার্ক কৃষি কেন্দ্র ও গাক উভয়ই ভবিষ্যতে কৃষিতে উদ্ভাবন, গ্রামীণ জীবিকা শক্তিশালীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category