কাজি সাফি, পাটগ্রাম উপজেলা প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসনে মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ব্যাক্তিগতভাবে আমি বৈষম্যের পক্ষে না, সাংবাদিকদের মধ্যে অথবা সাংবাদিকদের বাহিরে কারো ক্ষেত্রেই আমি বৈষম্য চাই না, আমি নির্বাচিত হলে কেউই হেনস্থার শিকার হবেন না। সাংবাদিকরা সমাজের দর্পন, তাই সবসময় আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন।’
তিনি আরও বলেন, ‘আপনারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন এবং সত্যতা প্রকাশ করবেন। মানুষ মাত্রই ভুল, তাই মানুষ হিসেবে আমারও ভুল হতে পারে, আপনারা আমার ভুলগুলোকে ধরিয়ে দিবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করবো। আমরা রাজনৈতিক সংঘাত চাই না, আমরা একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ চাই।’
এসময় তিনি আরো বলেন, ‘সাংবাদিকদেরও পরিবার আছে, তারাও অসুস্থ হন, আমি যদি নির্বাচিত হই, তাহলে সাংবাদিকদের একটি সুষ্ঠু ব্যবস্থা করবো।’
পরিশেষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা চান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি সপিকার রহমান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপি সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল প্রমুখ।
You must be logged in to post a comment.