• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির। গাজীপুরের টঙ্গী ভূমি অফিসে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্পিং পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএনপির সহ-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের বাড়িতে এম এ মালিকের মতবিনিময় সভা

Reporter Name / ১২৬ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

কামাল খান, নিজস্ব প্রতিনিধি : সিলেট-৩ (দক্ষিন সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এম এ মালিক বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই। এই আন্দোলনে প্রবাসী ও দেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেট-৩ আসনের মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের প্রত্যাশায় আছে। আমি নির্বাচিত হলে এই এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করব।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার মখনের দোকানস্থ যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন এর বাড়িতে বিএনপি নেতাকর্মীদেরকে নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

যুক্তরাজ্য কেভেন্ট্রি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেহরাব উদ্দিন বলেন, প্রবাসে থেকেও আমরা দেশের গণতান্ত্রিক আন্দোলনের পাশে আছি। ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এটাই আমাদের প্রত্যাশা।

যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন বলেন, সিলেট-৩ আসনে ধানের শীষের প্রার্থী এম এ মালিক একজন গ্রহণযোগ্য ও পরীক্ষিত নেতা। তাঁর বিজয় নিশ্চিত করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।

যুক্তরাজ্যর সাউথ লন্ডন বিএনপির সভাপতি শাহ সাইফুল আক্তার লিখন বলেন, বিএনপি জনগণের দল। দেশ ও প্রবাসের নেতাকর্মীরা একসাথে কাজ করলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান, মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজির উদ্দিন আহমদ, সিলেট জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নুহেল ও যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রুমেল, যুক্তরাজ্য সাউথ লন্ডন সিনিয়র সহ-সভাপতি এম. এ মুকিত, যুক্তরাজ্যর সাউথ লন্ডন বিএনপির সাধারন সম্পাদক মো. ফয়ছল আহমদ আকন্দ-১, যুক্তরাজ্য মৌলভীবাজার ফোরামের সাধারণ সম্পাদক সফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল খোকন, আব্দুল কাদির, মো. রুখন উদ্দিন, আনোয়ার হোসেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সদস্য ও লন্ডন ইউকের সদস্য সচিব মো. মুর্শেদ আহমদ, ৪নং কুচাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এ ডালিম, সিনিয়র সাংবাদিক কামাল খান, সাংবাদিক শান্ত প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভা দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category