• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ : তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ 

Reporter Name / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

আশিকুর রহমান শান্ত,  ভোলা জেলা প্রতিনিধি : নিয়ম অনুযায়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার ব্যাংক অ্যাকাউন্টটি পরিচালিত হয় জেলা প্রশাসকের স্বাক্ষরে। কিন্তু অভিযোগ উঠেছে, কারো তোয়াক্কা না করেই সেই স্বাক্ষর পরিবর্তন করেছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহফুজুর রহমান বাচ্চু। শুধু তাই নয়, গত ২৬ ফেব্রুয়ারি রুপালী ব্যাংকের মহাজনপট্টি শাখা থেকে তড়িঘড়ি করে তুলে নেয়া হয়েছে এক লক্ষ টাকা।

রূপালী ব্যাংক মহাজনপট্টি শাখার ব্যবস্থাপক জহির উদ্দিন বলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহফুজুর রহমান এসে সিকিউরিটি চেইঞ্জ করে ১ লক্ষ টাকা উত্তোলন করে নিয়ে গেছেন।

এই অনিয়মের বিষয়ে অভিযুক্ত জেলা কমান্ডারের কাছে জানতে চাইলে তিনি মেজাজ হারান এবং সাংবাদিকদের হুমকি প্রদান করেন।

একইসাথে তিনি নিজেকে এই অ্যাকাউন্টের মালিক দাবি করেন। তিনি বলেন, এই অ্যাকাউন্টের মালিক জেলা প্রশাসক নয়, এটির মালিক আমি। অহেতুক নিউজ প্রচার করলে ঝামেলায় পড়বেন।”

এদিকে এই অনৈতিক অর্থ উত্তোলনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আরেক মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। তার দাবি, সংগঠনের কাজেই এই টাকা ব্যয় হয়েছে। তিনি বলেন, আমরা এই টাকা উত্তোলন করে ঢাকা মিছিল-মিটিংয়ে খরচ করছি।

পুরো বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানিয়েছেন, স্বাক্ষর পরিবর্তনের বিষয়টি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে এবং এর পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমার অজান্তেই স্বাক্ষরটি পরিবর্তন করা হয়েছে। ব্যাংক ম্যানেজার ও সমাজসেবা কর্মকর্তাদের ডেকেছি। টাকাগুলো কোন খাতে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তারা বর্তমানে ঢাকায় আছেন, ফিরে আসলে তাদের ব্যাখ্যা জানবো।

সরকারি ফান্ডের অর্থ উত্তোলনে জেলা প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির মতো গুরুতর অভিযোগ এখন জেলাজুড়ে আলোচনার বিষয়। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

এই নিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে লিখিতো অভিযোগ দিয়েছেন ভোলা জেলা কমান্ড ইউনিটের সদস্য সচিব কেফায়েত উল্ল্যা নজির।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category