• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী আরিফ আহমদ বাপ্পির।
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

আত্রাইয়ে হুইলচেয়ার, খাবার ও নগদ অর্থ নিয়ে হাজির হলেন ইউএনও আলাউল ইসলাম

Reporter Name / ২০৮ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

এমরান মাহমুদ প্রত্যয়, নওগাঁ সংবাদদাতা : নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের রাহেলা বেগম (৬৫) দীর্ঘ ২৮ বছর একটি শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত হয়ে গত কয়েক দিন আগে জীবনের শেষ প্রান্তে মুক্তি পেয়েছেন।

রাহেলা বেগম থাকছেন বড় বোন সাহেলা বেগমের দীঘা গ্রামের বাড়ীতে। বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রাকাশের পর ইউএনও’র নজরে আসে যাবজ্জীবন সাজা প্রাপ্ত সদ্য মুক্তি পাওয়া রাহেলার অসহায়ত্ব।

বুধবার (২১ জানুয়ারি) অসহায় অচল প্রায় রাহেলা বেগমের বাড়ীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলাম মানবতার হাত বাড়িয়ে ছুটে আসেন হুইলচেয়ার, খাবার ও নগদ অর্থ নিয়ে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান, প্রকল্প কর্মকর্তা রুকুনুজ্জামান, সার্টিফিকেট সহকারী মো. ইমদাদুল হক, সঞ্জয় কুমারসহ মহল্লার জনসাধারণ।

এ সময় রাহেলার বোন জামাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান, রাহেলা আমার (শালী) বোনের মত। এ অবস্থায় তাঁকে আমরা ফেলতে পারছি না। তাঁকে নিয়ে আমারা খুব দুঃচিন্তায় রয়েছি। তাঁর বসবাসের জন্য একটি ঘর ও সরকারি ভাতা ব্যবস্থা হলে ভালো হয়।

স্থানীয়রা জানান, রাহেলার সংসার সন্তান বলে কিছু নেই। এই পৃথিবীতে তাঁর বোন ছাড়া আর কেউ নেই। অসহায় রাহেলা ও গ্রামবাসীর কথা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম, সরকারি সহায়তা হিসেবে তাকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।

ইউপি চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম জানান, বৃদ্ধ রাহেলাকে সরকার থেকে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন ইউএনও। ইউনিয়ন পরিষদ থেকেও তাকে প্রয়োজনীয় সকল সহায়তা দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category