• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত এসো আলোর সন্ধানে যুব সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অসহায় শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আত্রাইয়ে জামায়াতে যোগ দিলো শতাধিক বিএনপির নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা রোভার কর্তৃক রোভার স্কাউটস লিডার ও সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টপ-নচ ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর এমডি ইসমাইল মোল্লা ১ম, স্ত্রী আফরোজা ২য় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ ‘গণভোট নিয়ে জনভাবনা’ গোলটেবিল অনুষ্ঠিত হয়েছে
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

রাজশাহীতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নিহাল খান, ​রাজশাহী প্রতিনিধি : ​রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী নগরীর ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের পৃথক চারটি স্থানে এই সভার আয়োজন করা হয়। ​

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করে উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস)। ​

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন নগরীর ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর ভাটাপাড়ার কামাল খাঁর মোড় ও ডিঙ্গাডোবা এবং ৯ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া ও হোসনিগঞ্জ এলাকায় পর্যায়ক্রমে এই উঠান বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন। ​

আলোচনা সভায় বক্তারা জেন্ডারভিত্তিক সহিংসতার কুফল, আইনি প্রতিকার এবং পারিবারিক ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

সেশনগুলো পরিচালনা করেন ব্লাস্টের প্যারালিগাল সোমা হাসান, আবু তালেব ও অপু রাম দাস। ​

স্থানীয় নারী ও পুরুষদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই বৈঠকগুলো জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Recent Comments

No comments to show.