• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলের পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ বদলি; জনপ্রতিনিধিদের আনন্দ উল্লাস আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

গাজীপুরে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

এস এম ইকবাল হোসেন, সম্পাদক : গাজীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘গণভোট ২০২৬’ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ২০২৬ নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

তিনি তার বক্তব্যে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন এবং গণভোট নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতার আহ্বান জানান।

মতবিনিময় সভায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট এবং জাতীয় নির্বাচনের বিভিন্ন কারিগরি ও সচেতনতামূলক দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রধান আলোচনার বিষয়গুলো সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব এবং ভোট প্রদানের নিয়মাবলী পৌঁছে দেয়া, নির্বাচনকালীন সময়ে প্রার্থী ও সংশ্লিষ্ট সকলের জন্য নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার সংবাদমাধ্যমে নির্বাচন সংক্রান্ত সঠিক তথ্য প্রচারের মাধ্যমে গুজব প্রতিরোধ করা।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন।

সভায় গাজীপুর জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নের লক্ষ্যে এই গণভোট দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইলফলক। এই প্রক্রিয়ায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য যে, আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৬, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার বিষয়ক গণভোট অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category