• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলের পিআইও মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ বদলি; জনপ্রতিনিধিদের আনন্দ উল্লাস আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বাংলা শুভ নববর্ষ উদযাপিত সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী : বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আবদুল মোতালেব হাওলাদার চেয়েছিলেন বেগম জিয়ার সুচিকিৎসা, আজ তিনিই দিলেন বিএনপিকে অস্তিত্ব রক্ষার পরামর্শ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাগতম আমাদের অনলাইন নিউজ পোটাল  "Sonalivor" সত্য প্রকাশে আপোষহীন....... সারা দেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে, হটলাইন - 01833-133149

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ জামায়াতের, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

Reporter Name / ১৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

সফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, উস্কানিমূলক বক্তব্য ও তাঁর অনুসারীদের মাধ্যমে সহিংসতা চালানোর অভিযোগ তুলেছে উপজেলা জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি-২০২৬) সাড়ে এগারোটার দিকে উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।

এ সময় চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খালিদুর রহমান। তিনি অভিযোগ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি প্রার্থীর উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য এবং তাঁর অনুসারীদের সহিংস কার্যক্রম বাউফলের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করছে।

লিখিত বক্তব্যে জানানো হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াত নেতা-কর্মীদের ওপর পরিকল্পিত হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং দলীয় কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে।

এছাড়াও সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি, চাঁদা না দিলে দোকানপাটে হামলা ও লুটপাটের অভিযোগও করা হয়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সম্প্রতি কয়েকটি এলাকায় নেতা-কর্মীদের ওপর হত্যাচেষ্টা ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছে।

খালিদুর রহমান বলেন, এ ধরণের সহিংস কর্মকাণ্ড নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ এবং অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা অবিলম্বে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, পটুয়াখালী জেলা ছাত্রশিবির সভাপতি রাকিবুল ইসলাম নূর, উপজেলা ছাত্রশিবির সভাপতি লিমন হোসেন, সেক্রেটারি আরিফ হোসেন, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, আতিকুর রহমান নজরুল ও আশরাফুজ্জামান শাকিলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category